আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ১৬৭টি অভিযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ১৬৭টি অভিযোগ

চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার নির্বাচনী এলাকায় হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছেন। গত পাঁচ দিনে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন তথ্য জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেন, মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।

একই পোস্টে তিনি লিখেন জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন করবেন না। ওয়েবসাইটে অভিযোগ করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তার নির্বাচনী এলাকা চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন এবং ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরে কল করার আহবান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...