ফেনীতে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে মিললো দুই শিশুর লাশ

ফেনীতে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে মিললো দুই শিশুর লাশ

ফেনীতে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে ফয়সাল ফারাবী ও শাখাওয়াত হোসেন নামে দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) রাতে জেলার ছাগলনাইয়া পৌরসভার সাত মন্দির রোডস্থ শেখ ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ফারাবী (৯) একই উপজেলার পাঠান নগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং শাখাওয়াত হোসেন (৮) ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুরা ওই ভবনের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন