সারাদেশের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে ২য় স্থান অর্জন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা বাজার আউটলেট শাখার গ্রাহক লাকি আক্তার। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি হেড অফিসের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ উপহার প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি চান্দলা বাজার আউটলেট শাখায় পুরস্কার তুলে দেন আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি চান্দলা বাজার আউটলেট শাখার পরিচালক এইচ এম মাহফুজুর রহমান ।
আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি চান্দলা বাজার আউটলেট শাখার পরিচালক এইচ এম মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার চান্দলা বাজার আউটলেটের পক্ষ থেকে তাঁকে সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। গ্রাহকের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আপনাদের সাথে নিয়ে আমরা আরও বহু দূর এগিয়ে যেতে চাই।রমাদান রেমিটেন্স ক্যাম্পেইন ২০২৬-এ চান্দলা বাজার আউটলেট শাখার গর্বিত অর্জন ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম , প্রফেসর আবুল কালাম আজাদ ডা. বিল্লাল হসেন, ব্যবসায়ী কেএম রুবেল এবং ব্যাংকের ম্যানেজার সাফওয়ান হোসাইন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

