সাবেক গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ৮ ও এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক ৫ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রামের পৃথক পৃথক আদালতে তাদের হাজির করার পর এ রায় দেয়া হয়। শুনানি শেষে আদালত এ রায় দেয়।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জোরারগঞ্জ ও মীরসরাইয়ের ৮টি মামলায় গ্রেফতার দেখিয়ে আলাদা তিনটি আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এছাড়া সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা মুহম্মদ নেজামুদ্দিন নদভীকে আলাদা ৫টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

