বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমির মাওলানা এ জি এম বদরুদ্দোজা (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৫.৫০ মিনিটে মেয়ের বাসায় মারা যান তিনি।
বদরুদ্দোজা জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইসলামি চিন্তাবিদ মরহুম মকবুল আহমেদ আনসারীর বড় ছেলে ও পাঁচ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, বদরুদ্দোজা ১৯৮৪-১৯৯১ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমিরের দায়িত্ব পালন করেছিলেন। শহরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজা সন্ধ্যা ৬.৩০টায় সিলোনিয়া হাইস্কুল মাঠে শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

