বাঁশখালীতে মৎস্য ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ আহত ২

বাঁশখালীতে মৎস্য ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ আহত ২
নিহত জিল্লুর রহমান। ছবি: আমার দেশ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।

শুক্রবার রাত ২টায় উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল, বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩০)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছের প্রজেক্টের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন