কুমিল্লা জেলার সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি অভিযান চালিয়ে ৮৭ লাখ ১৫ হাজার টাকার বাজি ও কিশমিশ আটক করেছে। কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
১২ ফেব্রুয়ারি বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেলস্টেশনে চোরাচালানবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিশমিশ আটক করেন। এসব পণ্যের বাজার মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

