বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন

বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২০) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছে। গতকাল রাত ১০টায় সরল ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন কানুনগোখিল ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর পুত্র।

জানা যায়, নিহত জাহিদুলের পিতা হাবিব উল্লাহ ক্যানসার আক্রান্ত হয়ে ২ মাস আগে মারা যায়। পরিবারের হাল ধরতে জাহিদুল অটোরিকশা চালানো শুরু করে।

এলাকাবাসীর ধারণা, রিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরেই তাকে খুন করা হয়েছে। কয়েকজন পথচারী জাহিদুল ইসলামকে পড়ে থাকতে দেখে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনিক বড়ুয়া জানায়, রাত ১০টা ৪৫ মিনিটে মৃত অবস্থায় আনা হয় তকে । তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বাঁশখালী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন