আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
অস্ত্রসহ আটক ইউপিডিএফের সদস্য প্রেনপং ম্রো - ছবি: আমার দেশ

বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য প্রেনপং ম্রোকে (২৫) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক প্রেনপং ম্রো সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রোর ছেলে।

পুলিশ জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় থেকে অস্ত্রসহ ইউপিডিএফের প্রেনপং ম্রো নামে এক সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে লামা থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি ঐ এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন