আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

রোববার ভোরে উপজেলার পশ্চিম বরৈয়া এলাকায় নিজ কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মুন্নি উপজেলার মো. ইসহাকের মেয়ে। তার এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

মুন্নির পরিবারের দাবি, হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তার বাবা মো. ইসহাক জানান, ভোরে তার জামাই ফোন করে আত্মহত্যার খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান।

তিনি বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা মাটির সঙ্গে লাগানো ছিল।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন