মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম।

বিজ্ঞাপন

মেঘনা থানা সূত্রে জানা যায়, পতিত সরকারের আমলে উপজেলার মির্জানগর কদমতলা এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি মনির হোসেন বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি হিসেবে সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেলিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন