ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ মিস্টার, সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. জহির উদ্দিন।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সমিতির ২৭টি শাখার আওতায় ১ হাজার ৮৬০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৮৫ জন ব্যবসায়ী নিজেদের ভোট প্রদান করেন। ভোটের হার ছিল ৯০.০১%।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহসভাপতি আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ ভূঁঞা ও দিদারুল আলম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত ও জিয়া উদ্দিন।

এছাড়া কোষাধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, সহসাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হাসান ও সাইদুল মিল্লাত, প্রচার সম্পাদক ইফতেখার রাশেদ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, ধর্মবিষয়ক সম্পাদক ওমর ফারুক ও দীপক চন্দ্র পাল।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন— মো. নাছির উদ্দিন খোকন, ওমর ফারুক সজীব, কাজী শাহ আলম রিপন, মনির উদ্দিন, হাজি মো. আইয়ুব, কামরুল জামান মজুমদার, মো. শাহ আলম, ওসমান গণি রাসেল, আরিফ মোহাম্মদ, মো. সাইফুল ইসলাম ও মোশাররফ হোসেন মুরাদ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন