আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় গ্রেপ্তার ২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার বিকালে তাদের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য ওই মাঠে একটি কেক এনে কাটার চেষ্টা করে।

বিজ্ঞাপন

সোমবার বিকালে চান্দগাঁওয়ের নুরনগর হাউজিং সোসাইটির মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

পুলিশ জানায়, তারা দু’জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতো এবং অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করতো।

এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ধাওয়া দেয় এবং দু’জনকে গ্রেপ্তার করে। তবে বাকিরা পালিয়ে গেছেন।

গ্রেপ্তাররা হলেন, মো. হানিফ (৩২) ও সাজ্জাদ হোসেন (৩০)। হানিফ চট্টগ্রামের লোহাগাড়া থানার মাতাব্বর পাড়ার হাফিজ আহমদের ছেলে। আর সাজ্জাদ হোসেন বোয়ালখালীর চলনদ্বীপের নিজামুদ্দিনের ছেলে।

ওসি জানান, গ্রেপ্তার দু’জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন