মেঘনায় হত্যা ও অপহরণ মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

মেঘনায় হত্যা ও অপহরণ মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে

কুমিল্লার মেঘনা উপজেলায় হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। গুরুতর অপরাধের পরও অধিকাংশ আসামি ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে শাহজালাল ওরফে সাব্বির হত্যার ঘটনায় এখনো সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

এ মামলার এজাহারভুক্ত আসামি নাঈমের বাবা বাবুল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হলে আদালতের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান তিনি। তবে প্রধান আসামিসহ অন্যরা এখনো পলাতক রয়েছে।

আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে মেঘনা থানার সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অনেক আসামি মেঘনার বাইরে পালিয়ে গেছে। ফলে গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...