চট্টগ্রামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জন পটুয়াখালী সদর উপজেলার বাবলু সরকারের ছেলে। মাইলের মাথা এলাকায় ভাড়া বাসায় থাকে তার পরিবার।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা কায়সার বলেন, ভবনের ছাদে খেলছিল রঞ্জন। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রডে আঘাত লেগে শিশুটি আহত হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব এলাহি বলেন, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। লাশটি ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

