বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, দেশে এখন রাজনীতির নামে দুর্বৃত্তায়ন চলছে। এসব দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। দল ও পদ-পদবী ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ৮০ জন চিকিৎসক ২ হাজার দুস্থ ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চিকিৎসা ক্যাম্পের জেলা চিকিৎসক সমন্বয়ক ডা. ঈসা চৌধুরী, উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর, সাবেক ছাত্রনেতা বখতিয়ার চৌধুরী, আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবে সদস্য সচিব জাহিদুল করিম কচি, পেশাজীবী পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব ডা. খোরশীদ জামিল চৌধুরী, জেলা লায়ন্স ক্লাব চট্টগ্রামের প্রথম ভাইস গভর্নর কামরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জাকির হোসেন, ইউসুফ নিজামী, জহুরুল আলম জহুর, মোরসালিন ও মোজাহের উদ্দিন আসরাফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

