তিতাসে বরিশালের যুবকের গলা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

তিতাসে বরিশালের যুবকের গলা কাটা লাশ উদ্ধার
কুমিল্লায় লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় ইমতিয়াজ ওরফে রিয়াজ(৩০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯ টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ইমতিয়াজ বরিশাল জেলার কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে। লাশের খবর শুনে আশপাশের শত শত উৎসুক নারী-পুরুষ ঘটনাস্থলে এসে জড়ো হন। এবং অন্য কোথাও থেকে এনে এখানে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যুবকের গলা কাটা লাশটি উদ্ধার করি। জিয়ারকান্দি ইউনিয়ন এলাকায় একটি ঝোপের মধ্যে পড়ে ছিল লাশটি। স্থানীয় এলাকার কেউ তাকে চিনেন না বলে জানায়। পরে প্রাথমিকভাবে নিহত যুবকের লাশটি উদ্ধারের পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে পারি। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা জানার জন্য কাজ করছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...