চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে পিন্টু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সন্ত্রাসী একটি গ্রুপের সদস্য পিন্টুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বলেন, ছুরিকাঘাতে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল থেকে জানতে পারি ওই ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পুলিশের পাশাপাশি স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন