টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মিলেনি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের সন্ধান মিলেনি

টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হলেও নিখোঁজ বিজিবির সদস্য বিল্লাল হাসানের এখনো সন্ধান মিলেনি।

বিজ্ঞাপন

২১ মার্চ দিবাগত রাতে মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান একজন বিজিবি সদস্য নিখোঁজ থাকার বিষয়ে বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতে উল্টে যায়। খবর পেয়ে সৈকতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারে ছুটে যায়। পরে তারা ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজ চলাকালে একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হন।

তাকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলেও জানায় বিজিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন