ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চর চারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আসলাম হোসাইন, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন আত্তারী। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম আহমেদ।
কমিটির অন্য সদস্যরা হলেন—নাসিরুল্লাহ আশেকী, আলাউদ্দিন, রেদওয়ান আহমেদ আল ক্বাদরী, হাফেজ আল ইসলাম, গোলাম আহমদ নাজরী, শাহিন আলম, রাশেদুল আলম, শফিকুল ইসলাম এবং শাহীন আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

