এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণেই ফেনীতে বারবার বেড়িবাঁধ ভেঙে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
সোমবার সকালে (১৪ জুলাই) জেলার ফুলগাজী-পরশুরাম উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা মনে করিয়ে দেন তিনি।
তিনি বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন। একইসাথে গবাদী পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান মজিবুর রহমান মঞ্জু।
গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

