রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাস ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন জেমি বড়ুযা, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফােতমাতুজ্জোহরা ও রিফাহ তাসনিয়া নিখিতা প্রমুখ।
বক্তারা বলেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ভাঙিয়ে কয়েকজন ছাত্র ও বহিরাগত মিলে বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারনের দাবি জানিয়ে মব সৃষ্টি করেছে। তারা বিনা কারণে ভিসি কার্যালয়ে তালা দিয়ে বিশ্ববিদ্যালয় ভীতির পরিবেশ তৈরি করতে চায়। ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অবমাননাকর মন্তব্য করেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

