রামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

রামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফাহাদ হোসেন (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মো. ফাহাদ হোসেন উপজেলার শেফালীপাড়া গ্রামের ওসমান পাটওয়ারীর ছেলে।

তার বাবা জানান, ফাহাদ জ্বরে আক্রান্ত হলে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু দিনে দিনে তার জ্বর না কমে আরো তীব্র আকার ধারণ করে। পরিবারের সন্দেহ হলে পরীক্ষা করানোর পর তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন