নোয়াখালীতে নিখোঁজের তিনদিন পর মনির হোসেন ওরফে কামরুল নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ২৫ বছর বয়সী মনির করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুরনবী গাজীর ছেলে।
সুধারাম থানার এসআই শ্রীবাস চন্দ্র দাস বলেন, মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান স্থানীয় এক বাসিন্দা। এ সময় অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই শ্রীবাস বলেন, কামরুল বেকার ছিলেন। তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তার লাশের পাশে ইঁদুর মারার ওষুধ পাওয়া গেছে। ইঁদুরের বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

