সরকার দেহি আমাদের বিপক্ষে: তনুর মা

সরকার দেহি আমাদের বিপক্ষে: তনুর মা

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তনুর মা বলেছেন, ‘সরকার দেহি আমাদের বিপক্ষে । আসামি ধরে ছেড়ে দিলে আমরা বিচার পাবো কীভাবে ।

বিজ্ঞাপন

তনু হত্যার অন্যতম আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমার দেশকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ন্যায় বিচার পাবো কিনা আমাদের সন্দেহ তৈরি হয়েছে । বিচারের আগে আসামি কেন ছেড়ে দিল । আমি সরকারের কাছে জানতে চাই ।‌

ডিএনএ রিপোর্টের সূত্র ধরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারের ২ মাস ১৩ দিন পর হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বলে জানান কুমিল্লা কারাগারের জেলার জাহিদুল আলম ।

জাহিদুল আলম দৈনিক আমার দেশকে বলেন, ৪ আগস্ট বুধবার বিকেলে হাইকোর্ট থেকে একটি জামিনের আদেশ পাই । যাচাই-বাছাই করে বুধবার সন্ধ্যা ৭ টায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

জানা যায়, তনু হত্যার আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান কুমিল্লা কারাগারের ১০ নাম্বার সেলে ছিলেন।

কুমিল্লা আদালতের কোর্ট পরিদর্শক সাদিকুর রহমান আমার দেশকে বলেন, হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এমন একটি বিষয় আমি শুনেছি । এর বেশি কিছু আমি জানিনা ।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন