সেনাবাহিনীর প্রচেষ্টায় বসতিতে ফিরল বম জনগোষ্ঠীর ১২২ পরিবার

সেনাবাহিনীর প্রচেষ্টায় বসতিতে ফিরল বম জনগোষ্ঠীর ১২২ পরিবার

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা তৈরি হওয়ায় নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে এলাকা ছেড়েছিল বম জনগোষ্ঠীর ১২২টি পরিবার।

সেনাবাহিনীর প্রচেষ্টায় দীর্ঘদিন পর তারা নিজ এলাকায় ফিরে এসেছে। এতে আশার আলো দেখছে পাহাড়ি অন্য জনগোষ্ঠীগুলোও। অনেকেই এখন নিজ বসতিতে ফিরে আসার আগ্রহ দেখাচ্ছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, বম জনগোষ্ঠীর এই প্রত্যাবর্তন শুধু একটি পুনর্বাসন প্রক্রিয়া নয়, বরং এটি পার্বত্যাঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও সহাবস্থানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধান ও সহযোগিতাসহ সব প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিরাপদে বমপাড়ায় ফিরিয়ে আনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের সশস্ত্র তৎপরতা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। আর কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে সেনাবাহিনী সদা সতর্ক রয়েছে। তাই যারা এখনো ফিরে আসতে পারেননি, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন