বৃষ্টি উপেক্ষা করে চান্দিনায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

বৃষ্টি উপেক্ষা করে চান্দিনায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

প্রচণ্ড বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং সংবিধান সংস্কারের দাবিতে আয়োজিত এ সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন। তারা বলেন, জনগণের অধিকার আদায় এবং চলমান সংকট থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বাগুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল নানা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড, যা কর্মসূচির দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরে।

বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...