ওএমএস ডিলারশিপ পেতে আবারও মরিয়া আওয়ামী দোসররা

ওএমএস ডিলারশিপ পেতে আবারও মরিয়া আওয়ামী দোসররা

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ওএমএস ডিলারশিপ পেতে আবারও মরিয়া উঠেছে আওয়ামী দোসররা। পৌর নয় ওয়ার্ডে ৬ জন ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর থেকে নামে-বেনামে ডিলারশিপ পেতে নিবিড় চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

ইতিমধ্যে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানীর ডিলারশিপ অনেকটা নিশ্চিত হয়ে গেলে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে অভিযোগ উঠলে তার আবেদন বাতিল করা হয়। আওয়ামী লীগের এ দোসর আবারও ভিন্ন নামে ডিলারশিপ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

পৌর ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভূঁইয়া আমার দেশকে বলেন, গোলাম রাব্বানী একজন আওয়ামী লীগের চিহ্নিত দোসর হয়েও পুনরায় তার ভাইপো জনৈক ইমামের নামে ডিলারশিপ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমাম নামের এ দোসরের বিরুদ্ধেও সুনির্দিষ্টভাবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগ দেওয়া হয়।

এদিকে, ওএমএস ডিলারশিপ দেওয়ার জন্য একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে মাঠে নেমেছে। তারা ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতি আবেদনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিচ্ছে বলে অভিযোগও পাওয়া গেছে।

এ ব্যাপারে শহিদুল্লাহ ভূঁইয়া জানান, ডিলারশিপ পাইয়ে দিবে বলে আমার কাছেও কমিশনার শামসুল আলম আজাদ ৫০ হাজার টাকা তাদের দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় হৈচৈ পড়ে।

ডিলার নিয়োগে অনিয়ম প্রসঙ্গে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, সীতাকুন্ড পৌরসভায় ডিলার নিয়োগে একটি যাচাই-বাছাই কমিটি করা হয়েছে। এ কমিটি বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক বৈধ আবেদনকারীকে ডিলারশিপ নিয়োগে প্রস্তাব করবে। যেসব এলাকায় একাধিক আবেদনকারী রয়েছে শর্ত মেনে তারা বৈধ হিসেবে বিবেচিত হলে তাদের মধ্যে লটারি মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন