মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গাবাসী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু ও ৩ জন রোহিঙ্গা নারীর লাশ ও ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।
শুক্রবার রাত আড়াইটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ ও ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

