ফেনীতে জামায়াতের ক্রয় মূল্যে বিক্রয় কর্মসূচি শুরু

ফেনীতে জামায়াতের ক্রয় মূল্যে বিক্রয় কর্মসূচি শুরু

রোজাদারের জন্য জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে রমজান মাসব্যাপী 'ক্রয় মূল্যে নিত্যপণ্য বিক্রয়' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান।

এ সময় তিনি বলেন, রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্য বৃদ্ধি ও ভেজালের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়।এতে রোজাদারদের কষ্ট বহু গুণ বৃদ্ধি পায়। এ কষ্টের কথা বিবেচনা করে নিজেরা ভর্তুকি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাসব্যাপী ভেজালমুক্ত নিত্য পণ্য ক্রয় মূল্যে বিক্রয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, হাফেজ নজরুল ইসলাম, আমীর রুহুল আমিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন