তৃষ্ণা মেটাতে পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের পানি বিতরণ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

তৃষ্ণা মেটাতে পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের পানি বিতরণ

প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে পরীক্ষার আগে ও পরে বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীদের হাতে পানি তুলে দেওয়া হয়। এছাড়া পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করেছে পৌর ছাত্রদল। পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে পরীক্ষার শুরুতে হেল্পডেক্সের মাধ্যমে পরীক্ষার্থীদের সিট পেতে সহায়তা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এমন কর্মকাণ্ডে সন্তুষ্ট প্রকাশ করেন অভিভাবকেরা। তারা বলেন, ছাত্রদলের কাজ হচ্ছে শিক্ষার্থীবান্ধব, যা তারা করে দেখাচ্ছে। এভাবেই তারা যেন সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে।

পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন করেছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন