চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে গাছের সাথে অজ্ঞাত এক যুবকের লাশ বাঁধা ছিল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভূজপুর থানা পুলিশ খবর পেয়ে বাড়ির উঠানে গাছের সাথে বাঁধা ওই যুবকের লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, ওই যুবককে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে রাতভর মারধর করা হয়। পরে সকালে তিনি বাঁধা অবস্থায় মারা যান। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাধের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত ও পর্যবেক্ষণ শুরু করছে।আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

