ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলিতে নিহত ১

রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল আটটা থেকে থেমে থেমে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে চলা গোলাগুলি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। এতে ১ জন নিহত ও শিশুসহ ৩ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত ব্যক্তি ইউপিডিএফ সদস্য রিপেল চাকমা (৩৫) বলে স্থানীয় একাধিক সূত্রে জানায়। আহতদের মধ্যে শিশু প্রজ্ঞা চাকমা (৫) নাম জানা গেছে। আহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, 'থেমে থেমে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে।'

তিনি জানিয়েছেন, 'একজন নিহত ও তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে তবে বিস্তারিত জানা যায়নি।' ওসি আরো জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন তবে এলাকাটি দুর্গম হওয়ায় বাহিনী পৌঁছতে দেরি হচ্ছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...