স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। বিএনপিই একমাত্র দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র তারেক জিয়া। তিন প্রধানই জাতীসংঘে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা সেই দলের কর্মী হিসেবে নিজেদের গর্ববোধ করি।’
বৃহস্পতিবার দুপুরে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঁশখালীর বাহারছড়ায় বিএনপির চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের জেলা প্রশাসক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, একটি দলের অভিনয় দেখতে দেখতে আমরা অস্থির। উনাদের নেতা বন্যার সময় বাঁশখালীতে এসে পাঞ্জাবি ও গেঞ্জি খুলে হাঁটুপানিতে নেমেছিলেন, কিন্তু কিছুই দিতে পারেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগে এখানকার সড়ক, কালভার্ট ও বেড়িবাঁধের উন্নয়নকাজ শিগগির শুরু হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক প্রধান, বাঁশখালীর কৃতী সন্তান, ড. মোহাম্মদ জকরিয়া বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বাঁশখালী উপজেলার এই পরিবারগুলোকে দেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে। এই হিসাবে মোট ব্যয় হচ্ছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এবং ঘরবাড়ি পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেনÑ পটিয়ার এমপি এনামুল হক, ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম পুলিশ সুপার, বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক, চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

