বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।
১৮৬টি কেন্দ্রের সবকটিতেই আধিপত্য বজায় রেখে তিনি রেকর্ড ব্যবধানে জয়লাভ করেছেন।
তবে এই জয়ের সমান্তরালে জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিপুলসংখ্যক ‘না’ ভোট।
গত রাত ১২টায় বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ১৮৬টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে একক আধিপত্য বজায় রেখেছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্ধী শাপলাকলি প্রতীকের এস এম সুজা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ ৪৭১৮ ভোট এবং লাঙ্গল প্রতীকের আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ ২৪৩৫ ভোট।
নির্বাচনের এই ফলাফলে একটি বিশেষ দিক লক্ষ্য করা গেছে, যা হলো প্রতিটি কেন্দ্র থেকে আসা ‘না’ ভোটের বিপুল সংখ্যা।
১৮৬টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘না’ ভোট পড়েছে ৯০,১৫৬টি, যেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১,৪১৭টি।
এই বিপুল পরিমাণ ‘না’ ভোট স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সারাদেশে যখন হ্যাঁ'র পক্ষে বান্দরবান আসনে কেন ‘না’ এর পক্ষ নিলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

