২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

জেলা প্রতিনিধি, ফেনী

২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

সমিতি সূত্র জানায়, স্কুলের ১০টি কক্ষে ১ হাজার ৮৬০ ব্যবসায়ীর ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।

নির্বাচনে ম্যাজিসট্রেরিয়াল দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো. শাহরিয়ার সজল, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. জহির উদ্দিন, ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে মোতায়েন রয়েছে পুলিশ।

নির্বাচনে মোট ২৭টি পদে সমিতির সাবেক দুই সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ও ফারুক হারুন মাছ প্রতীকে এবং নাসির উদ্দিন মিলন ও মুশফিকুর রহমান পিপুল নেতৃত্বাধীন প্যানেল ছাতা প্রতীকে এ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল জানান, সকাল থেকে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

২০০৪ সালে সমিতির নির্বাচন হয়েছিল। এরপর আওয়ামী আমলে ফ্যাসিবাদী কায়দায় সমিতি দখলে নিয়ে কুক্ষিগত করায় আর কোনো তফসিলই হয়নি। ফলে এবারের নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীরা ভোট দিয়ে নিজেদের পছন্দমতো নেতা নির্বাচন করবেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...