কমলনগরে বিএনপির আতঙ্ক দুর্ধর্ষ সন্ত্রাসী ইসমাইল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

কমলনগরে বিএনপির আতঙ্ক দুর্ধর্ষ সন্ত্রাসী ইসমাইল গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, দুর্ধর্ষ সন্ত্রাসী মো. ইসমাইল হোসেন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতা গোলাম কাদের বলেন, ইসমাইল ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে এক আতঙ্কের নাম। তার নির্যাতনে অতিষ্ঠ ছিল স্থানীয় সাধারণ মানুষও। তার নির্যাতন, হামলায় আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। সে বিএনপির অসংখ্য নেতাকর্মীর ওপর বর্বর নির্যাতন করে মামলা দিয়েছে। সে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করেছে। তার নিজস্ব বাহিনী রয়েছে। তার সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা গোলাগুলি হয়। স্থানীয় সরকার নির্বাচনে হুমকি-ধমকি দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হয়। তার স্ত্রীও ইউপি সদস্যদের দায়িত্বে রয়েছে। পরে যুবলীগের আহ্বায়ক হয়ে চাঁদাবাজি, জমি দখল, মানুষ মারা তার নেশায় পরিণত হয়। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলা রয়েছে।

ইসমাইল হোসেন উপজেলার চর লরেন্স ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও থানা আ.লীগের সদস্য। চর লরেন্স ইউনিয়ন পরিষদে তিনবার মেম্বারের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী সংরক্ষিত মহিলা মেম্বারের দায়িত্বে রয়েছেন। বাহিনী ও ক্ষমতার প্রভাবে মেম্বার পদ থেকে পদত্যাগ করে দুবার চেয়ারম্যান প্রার্থী হন। চর লরেন্স এলাকার স্থায়ী বাসিন্দা মো. নুরুজ্জামান বাচ্চুর ছেলে মো. ইসমাইল হোসেন।

থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আ.লীগ নেতা ইসমাইল মেম্বারকে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন