শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দু্ইজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা হলেন কচুয়ায় আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে তারা প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...