ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা 
উচ্ছেদ, জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।

বিজ্ঞাপন

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনী-পুলিশসহ যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত এই সময় ১০টি মামলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

এরপর যৌথ বাহিনী বাজারের এস্কেভেটর দিয়ে বাজারের অবৈধ সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন