অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসানকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে এ আলোচনা সভা ও সম্মাননার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাদিক মামুন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আগামীর সময়ের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মীর শাহআলম, দৈনিক আমার শহর সম্পাদক গাজিউল হক সোহাগ, সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন প্রমুখ।

সম্মাননা প্রাপ্তরা হলেন এখন টিভির কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম বাশার, এশিয়া পোস্টের কুমিল্লা প্রতিনিধি শোয়াইবুল ইসলাম সোহাগ, কুমিল্লার জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাঈম, আজকের পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন