ফেনীতে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ফেনীতে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ফেনীতে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে জেলার মহিপাল হাইওয়ে থানা পুলিশ দৈনিক আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের নজির আহমদ ব্রিক ফিল্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ গ্রামের আবুল খায়েরের ছেলে হোসেনুজ্জামান প্রকাশ রৌশনুজ্জামান (৪৭), মোশাররফ হোসেনের ছেলে ইলিয়াস (৩৮), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল গ্রামের শাহজাহানের ছেলে নাহিদ (২৫), রবিউল হকের ছেলে সোলাইমান (৩৮), বদরুজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০)।

এ সময় তাদের বহনকারী সিলভার রংয়ের একটি প্রাইভেটকারে পিছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকর নিচ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি ছুরি, ২টি লোহা কাটার হেস্কা বেলেট, ৪টি বাটন মোবাইল ও ১টি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।এর আগেও বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন