ভারতীর বিএসএফের কর্তৃক সীমান্তে পুশইন ও হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ-সমাবেশ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নাজমুল আলম।
জেলা জামায়াতের সহ সেক্রেটারি এড.জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা আনম আবদুর রহিম,মো. ইলিয়াস ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান,এনসিপি নেতা হাফেজ আহমদ,বিডিপির জেলা সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ভারত বিগত নতজানু সরকারের আমলে নির্বিচারে সীমান্তে মানুষ হত্যা করেছে।সেই দালাল সরকারের একটু প্রতিবাদ করার সৎ সাহসও ছিলনা। অন্তর্বর্তী সরকারের সময় শক্ত অবস্থানের কারণে ভারতীয় এ আগ্রাসন কিছুটা বন্ধ থাকলেও বর্তমান সরকারের নির্লিপ্ততার সুযোগে আবারো সীমান্ত হত্যা,পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ।
অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবী জানিয়ে বক্তৃতারা বলেন, না-হয় এর সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রস্তুত রয়েছেন।
এছাড়া বিগত সরকারের সময় যেমন এদেশের কোন সুধী ব্যাংক লুটপাট হয়নি; এখনো হচ্ছেনা উল্লেখ করে তাঁরা বলেন,এখনও শুধু দেখে দেখে ইসলামী ব্যাংকগুলো পরিকল্পিতভাবে লুটপাটের মাধ্যমে ধ্বংস করার পাঁয়তারা চলছে।
তাছাড়া সম্প্রতি নিখোঁজ হওয়া শিবির নেতাকে অবিলম্বে উদ্ধার ও ইসলামী ব্যাংক বাংলাদেশ এর উপর থেকে ললুপ সরকারের দৃষ্টি সরিয়ে না নিলে এর পরিণাম ভয়াবহ হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তব্যরা।
শেষে সীমান্তে বিএসএফের পুশইন ও হত্যার প্রতিবাদে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে সমাপ্তি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

