ফিলিস্তিনে ভাড়াটিয়া হয়ে কৃত্রিম রাষ্ট্র বানাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনে ভাড়াটিয়া হয়ে কৃত্রিম রাষ্ট্র বানাচ্ছে ইসরাইল

১৯৬০ সাল থেকে ফিলিস্তিনের এই সমস্যা নিয়ে মুসলমানদের বারবার আঘাত করা হচ্ছে। কিছু ইহুদী ইসরাইলি নাম দিয়ে অনাবাসি হিসেবে বসবাস করে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার যোহরের নামাজের পর নগরীর জামাল খান প্রেস ক্লাব চত্বরে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চত্বর থেকে শুরু করে মিছিলটি জামাল খানের প্রেস ক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তিনি বলেন, আমাদের হৃদয়ে বদর যুদ্ধের স্পৃহা ও চেতনা রয়েছে। এই যুদ্ধে ৩১৩ জন মুজাহিদ নিয়ে বিশ্বের ইতিহাস পাল্টিয়ে দিয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)। গত ১৭ রমজান বদর দিবসে গভীর রাতে ফিলিস্তিনের নিরিহ ও শান্তিপ্রিয় জনগণের ওপরে ন্যাক্কারজনক হামলা করেছে ইসরাইল। হামলায় অন্তত হাজারের অধিক মুসলমান শাহাদাত বরণ করেছে।

জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, বিশ্বের মুসলমানদের নেতৃবৃন্দ ও রাস্ট্র প্রধানগণ সম্মিলিতভাবে ওআইসির সম্মেলন ডাকুন। এই সম্মেলনে চায়নাসহ অন্যান্য মানবতাবাদী রাষ্ট্রের আহ্বান করে ফিলিস্তিনের এই সমস্যাটি স্থায়ী সমাধান করতে হবে। এই সমস্যা যদি সমাধান ব্যর্থ হন, আগামীতে বিশ্বে মুসলমানরা হুমকি মুখে পড়তে হবে।

নগর জামায়াতের নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর নজরুল ইসলাম, মাহমুদ উল্লাহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন