নোয়াখালীর চাটখিলে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।
সোমবার সকালে স্থানীয়রা মেঘা খালে একটি লাশ দেখে চাটখিল থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে।
স্থানীয় সিরাজুল ইসলাম জানান, বৃষ্টির কারণে খালে পানি বেশি হয়। আমরা মাছ ধরতে খালের পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পাই। পরে আমরা খালের মধ্যে একটি লাশ দেখি। জানাজানি হলে এলাকার আরো লোকজন আসে। পরে পুলিশকে খবর দেয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সোমবার সকালে মেঘা খাল থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পোস্টমর্টেমের জন্য লাশটি নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
আপাতত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

