কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসনাত আবদুল্লাহ বলেন, যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগুতে থাকবো।
বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে একথা বলেন
ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোন জটিলতার বিষয়ে কোন খবর আমার কাছে আসেনি। আমরা যে কোন শংকামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের হবে। ভোটতো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করবে। দেবিদ্বারের মানুষের কাছে আহবান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।
ভোটকেন্দ্রে প্রবেশের আগে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোট প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

