আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীতে পরিবেশ মন্ত্রী মিন্টু

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খননের বিকল্প নেই

জেলা প্রতিনিধি, ফেনী

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খননের বিকল্প নেই

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, দেশের সব খাল নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। জলাবদ্ধতা নিরসন, দূষণ কমানো, সেচ ব্যবস্থার উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য খাল সংস্কার ও পুনঃখননের কোনো বিকল্প নেই। সরকার ২০হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলার মিরেরপোল এলাকায় দাদনার খাল খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের যেখানে যতগুলো খাল রয়েছে, সবগুলো চিহ্নিত করে সীমানা নির্ধারণ করে দিতে হবে। এ কাজে সরকারের পাঁচটি দপ্তর একযোগে মাঠে রয়েছে। দলীয় নেতাকর্মীরা তাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিএডিসির উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরনবী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।

স্বাগত বক্তব্য দেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।

প্রসঙ্গত, বি-স্ট্রোং প্রকল্পের মাধ্যমে ফেনীর দাগনভূখঞা উপজেলার দাদনার খালের ৭ কিলোমিটার পুনঃখনন করা হবে ।

খালটি খনন হলে ৩২০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে করে অন্তত ১শ কোটি টাকার ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন