কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। শুক্রবার সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।
জানা গেছে, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ্য থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েক দিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আশপাশের সড়কে হাঁটতেন।
শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মো. ওয়াসিমসহ হেঁটে পার্শ্ববর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন।
তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ ফাঁড়ি থানায় আনা হয়। স্বজনের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

