হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেফাজতের আমীরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক (চট্টগ্রাম) জোবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

