দোকানে ঢুকে পড়ল অটোরিকশা, প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রী হাফসার

দোকানে ঢুকে পড়ল অটোরিকশা, প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রী হাফসার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশার ধাক্কায় স্থানীয় ব্যবসায়ী মো. হামিদের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা হাফসা আক্তার (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার বেলা ৩টায় চিতোষী বাজারের একটি দোকানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী হামিদের বড় মেয়ে। সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ৩টায় হাফসা চিতোষী বাজারে তার বাবার দোকানে বসে ছিল। এ সময় এক অসতর্ক অটোরিকশাচালক তার গাড়ির চাবি অন অবস্থায় রেখেই বাইরে যান। অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা অবুঝ শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে গাড়িটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হামিদের দোকানের ভেতবে ঢুকে পড়ে। এতে হাফসা গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় হাফসাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার উদ্দেশে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই অটোরিকশাচালক গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় গভীর শোকের ছায়া নেমে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন