মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

কুমিল্লার লালমাই উপজেলায় অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে নিজের হাতে গলা কেটে হত্যা করেছেন এক বাবা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের কাজী হিরন তার ছেলে মোহাম্মদ উল্যাহকে কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ উল্যাহ ছিলেন কাজী হিরনের সাত সন্তানের একজন। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচরণ ছিল উশৃঙ্খল। মাদক সেবনের কারণে কারাভোগও করেন। বিবাহিত হলেও নেশার কারণে তার সংসার টেকেনি।

পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া-বিবাদে করতেন মোহাম্মদ উল্যাহ। একাধিকবার তার বাবাকে নির্যাতন করেন। এসব কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানসিক চাপের মধ্যে ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, তার কারণে পরিবারসহ আশপাশের লোকজনও অশান্তিতে ছিলেন।

ঘটনার পর অভিযুক্ত কাজী হিরন নিজেই হত্যার দায় স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে । এঘটনায় হিরনকে আটক করা হয়।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান বলেন, নিহত মোহাম্মদ উল্যাহর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...